‘মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৬, ২১:৫৯আপডেট : ২৭ জুন ২০২৬, ২২:২২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়ির আশপাশ কক্সবাজার, টেকনাফ দিয়ে দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে বলে জানিয়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরেকটা বিষয় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে উনার বাড়ির আশেপাশ দিয়ে, কক্সবাজার, টেকনাফ। আগে শুনতাম বদী, এখন তো বদী নাই, বদী তো বদ হয়ে গেছে গা। এখন ওইখানকার দায়িত্বটা কে নিছে। বাড়ির আশেপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওইদিক দিয়া মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়া কোনও কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই আমার এলাকায় মানে ঢাকা-৩ এ একটাই হসপিটালের সাইনবোর্ড লেখা আছে, আমাদের সাবেক মন্ত্রী মোশাররফ ভাই তার নাম লেখা আছে এখানে উদ্বোধন করছেন। আমানউল্লাহ আমান সাহেব উপস্থিত ছিলেন। একটা স্টোন আছে। ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল পুরা মাদক আক্রান্ত, মানে রোগীও নাই ডাক্তারও নাই দারোয়ানও নাই। মাঝে মাঝে তিনটা ছাগল বসে থাকে। একটা নির্বাচনি এলাকার মধ্যে ১০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে কী গর্ব আমাদের কী অহংকার আমরা কত আগাইছি কত কিছু কইরা ফেলাইছি দেশের জন্য। যেখানে আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা হলো ৬ লাখ সাড়ে ৬ লাখ। কিন্তু বেসরকারিভাবে ১৫ লাখ লোকের বসবাস একটি আসনে ঢাকা-৩ এ। সেখানে একটা হসপিটাল আছে, তার মধ্যে মাদক আসক্ত।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে নারী উন্নয়ন ত্বরান্বিত হবে’
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
সর্বশেষ খবর
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন’
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে নারী উন্নয়ন ত্বরান্বিত হবে’
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে নারী উন্নয়ন ত্বরান্বিত হবে’
কক্সবাজার সৈকতে ভেসে গেলেন পর্যটক, ৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি 
কক্সবাজার সৈকতে ভেসে গেলেন পর্যটক, ৬ ঘণ্টায়ও খোঁজ মেলেনি 
রবিবার সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ, দেখবেন কোথায়?
রবিবার সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ, দেখবেন কোথায়?
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম