নৃ-গোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুন ২০২৬, ১৮:৪৮আপডেট : ২৯ জুন ২০২৬, ২০:৩১

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। 

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিশেনের ১৮তম দিনে সকালে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ প্রস্তাব করেন তিনি। এদিন সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট আলোচনায় অংশ নিয়ে পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর সুবিধা বাড়ানোর প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্দিষ্ট কিছু আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব রয়েছে। এটি আরও সম্প্রসারণ করে পাহাড়ি ও সমতলের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবসা, কৃষি এবং বেতনভিত্তিক আয়ও করমুক্ত করা উচিত।” 

প্রধানমন্ত্রী আরও বলেন, “দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী বসবাস করে। তাই সুবিধাটি শুধু পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ রাখা উচিত নয়।”  

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘আদিবাসী পরিচয়’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’
লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব, যোগ দেবেন প্রধানমন্ত্রী  
সর্বশেষ খবর
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প
সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের