বাজেট নিয়ে সংসদে প্রায় ৪৬ ঘণ্টা আলোচনা, বক্তব্য ২৯১ এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ জুন ২০২৬, ২১:৩০আপডেট : ৩০ জুন ২০২৬, ২১:৩০

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর জাতীয় সংসদে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় ২৯১ জন সংসদ সদস্য অংশ নিয়েছেন। প্রায় ৪৬ ঘণ্টাব্যাপী এ আলোচনায় সরকারি ও বিরোধী—উভয় দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, বাজেটের সাধারণ আলোচনা মোট ৪৫ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে সরকারি দলের ২০০ জন সংসদ সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সংসদ সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।

বাজেট আলোচনা শেষে মঙ্গলবার জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনায় সরকারি দলের ১৮ জন ও বিরোধী দলের ৭ জনসহ মোট ২৫ জন সংসদ সদস্য অংশ নেন। এ আলোচনা চলে ৩ ঘণ্টা ৩ মিনিট।

সব মিলিয়ে জাতীয় বাজেট ও সম্পূরক বাজেট—দুই আলোচনায় মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। এ দুই আলোচনার মোট সময় ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট।

/এসএমএ/এম/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
রাষ্ট্রপতির শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিত্ব-এমপি পদ শূন্য হবে: চিফ হুইপ
সর্বশেষ খবর
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি