‘আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে’   

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২৬, ১৪:১৩আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৪:১৩

আগস্টের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।  

মন্ত্রী বলেন, “সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারবো, ইনশাআল্লাহ। এটি অত্যন্ত বড় একটি প্রকল্প। রাশিয়ার বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞানীদের সঙ্গে দিন-রাত কাজ করছেন। এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আল্লাহ চাইলে আগস্টের শেষেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবো।”  

এর আগে পাবনার রূপপুরে গত মে মাসে প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে।  

মন্ত্রী আরও বলেন, “রূপপুর প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। ফলে প্রকল্পটি দ্রুত চালু করা সরকারের অন্যতম অগ্রাধিকার।”  

তিনি জানান, ২০২৮ সাল থেকে প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে। বর্তমানে শুধু সুদ পরিশোধ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা গুরুত্বপূর্ণ।  

/এসও/এসটি/ 
সম্পর্কিত
‌‘এক বিদ্যুতেই আপনাদের বারোটা বাজাবে, লোডশেডিংয়ে পাগল হয়ে যাচ্ছি’
সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আগামী গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি কমবে: প্রতিমন্ত্রী
‘বিদ্যুত নিয়ে দুষ্টু লোকেরা বলে, টুকু আসে, টুকু যায়’
সর্বশেষ খবর
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
গুমের স্বাধীন তদন্ত চাইলেন সারা হোসেন
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
পল্লবীতে বিহারী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক