পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৬, ১৫:০৬আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৫:০৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি মাসেই নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দেবে সরকার। বুধবার (৮ জুলাই) সরকারের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে পরবর্তী পররাষ্ট্র সচিব হচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমানে  নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জায়গায় নতুন নিয়োগ পাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম দায়িত্ব নিয়েছেন গত বছরের ২০ জুন। একবছর না যেতেই নতুন করে আবারও সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সেই হিসেবে গত ২১ মাসে তিনজন পররাষ্ট্র সচিব রদবদল হচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করে জানান, সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত। যেকোনও সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

জানা গেছে, বর্তমান সচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হচ্ছে। দিল্লিতে নিযুক্ত বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানো হচ্ছে। জেনেভায় নিযুক্ত বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করা হচ্ছে। বর্তমান রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নিউইয়র্কে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেতিভ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত