বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরামের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৫:১২আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৫:১৩

বাংলাদেশ ও মিসরের মধ্যে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। তিনি বলেছেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন তিনি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, সাক্ষাৎকালে গণমাধ্যম ব্যবস্থাপনা, ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুই দেশের গণমাধ্যম-সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এ সময় তথ্যমন্ত্রী ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, অপতথ্য প্রতিরোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন।

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
রংপুরে গরুর খামার, তেলের ঘানি ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি