স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৬, ২২:৫৪আপডেট : ১০ জুলাই ২০২৬, ২২:৫৯

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ‘কোন কাজ কখন করতে হবে, সে বিষয়ে কর্মকর্তারা আমাদের একটি চার্ট দিয়েছেন। ভোটার তালিকায় কোন সময় পর্যন্ত নতুন ভোটার অন্তর্ভুক্ত করা যাবে, সেটিও সেখানে উল্লেখ আছে। আমরা ভোটার তালিকা আইনেও পরিবর্তন এনেছি। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আগে সময়সীমা ছিল ৩০ জুন। পরে কর্মকর্তারা সময় কিছুটা বাড়ানোর প্রস্তাব দেন। সে অনুযায়ী আমরা তা ৩১ জুলাই পর্যন্ত করেছি। যদি অক্টোবরে নির্বাচন হয়, তাহলে এই সময়সীমা নিয়ে কোনো সমস্যা হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। একই সঙ্গে কতগুলো নতুন ভোটকেন্দ্র প্রয়োজন হবে, সে বিষয়েও একটি তালিকা করা হয়েছে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
সর্বশেষ খবর
কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা
কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ-চীন সমঝোতা
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি
আইলাইনার নিখুঁতভাবে লাগানোর সহজ উপায়
আইলাইনার নিখুঁতভাবে লাগানোর সহজ উপায়
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী