রেলপথে পণ্য পরিবহন ৩-৪ শতাংশ, বাড়াতে বহুমুখী পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৯:৫১ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৯:৫১

দেশের অভ্যন্তরে যত পণ্য পরিবহণ হয়, সেখানে বাংলাদেশ রেলওয়ের অংশ বর্তমানে মাত্র ৩ থেকে ৪ শতাংশ। তবে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা ও রাজস্ব আয় বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের অধিকাংশ পণ্য পরিবহন সড়ক ও নৌপথে সম্পন্ন হয়। ফলে মোট মালবাহী পরিবহনে রেলের অংশ এখনও অত্যন্ত সীমিত।

তিনি জানান, রেলপথে পণ্য পরিবহন বৃদ্ধি করতে দেশের প্রধান বাণিজ্যিক করিডোর ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে অধিক সংখ্যক মালবাহী ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া মাল পরিবহনের সক্ষমতা বাড়াতে নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল সংযোগ সম্প্রসারণ, ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও লজিস্টিকস হাব নির্মাণ এবং বাস্তবায়নাধীন মেগা রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশের অভ্যন্তরীণ মালবাহী পরিবহনে রেলের অংশও ধীরে ধীরে বাড়বে।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
মিষ্টির আসন শূন্য ঘোষণা
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পাচ্ছেন আড়াই হাজারের বেশি কৃষক
ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পাচ্ছেন আড়াই হাজারের বেশি কৃষক
ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম 
ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম 
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
যন্তর মন্তর সিলগালা, ১৬৩ ধারা জারি
নির্বাহী আদেশে নয়, দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট
নির্বাহী আদেশে নয়, দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি চায় হিন্দু মহাজোট
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী