প্রধানমন্ত্রী কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন আনছেন: প্রেস সচিব

বালা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৬, ১৮:২৫ আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৮:২৫

কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, মতের পার্থক্য ব্যালটে হতে পারে; কিন্তু দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে দলেরই হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের অনেক প্রচার হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসেছেন। তিনি কোথাও ব্যক্তিবন্দনা করেন না, যা আগে অহরহ দেখা যেত। তিনি জনবিচ্ছিন্ন নন; বরং মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি মাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলা সফর করছেন।

তিনি আরও বলেন, এবারের বাজেট সরকারের একটি বড় অর্জন। বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনেও অস্থিরতা তৈরি হয়নি। এটি একটি জীবনবান্ধব বাজেট।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
সর্বশেষ খবর
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত