দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুলাই ২০২৬, ১৯:৫৬আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৯:৫৬

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাইদুর রহমান। সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী এক বছরের জন্য তাকে প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

২০২৪ সালের ১৯ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি আন্দোলনের দিকনির্দেশনা নিয়ে সাইদুর রহমানের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। 

এর আগে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাংবাদিক ফয়সাল মাহমুদকে। অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া ওই নিয়োগ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সরকার বাতিল করে সরকার। তার দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতদিন এই পদটি শূন্য ছিল।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ