চলমান প্রকল্পগুলো সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে: পরিবেশমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুলাই ২০২৬, ২২:২১আপডেট : ২০ জুলাই ২০২৬, ২২:২১

চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।  

সোমবার (২০ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভূক্ত চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।  

মন্ত্রী বলেন, “নতুন প্রকল্প দ্রুততম সময়ে নেওয়া হবে যাতে এই সরকারের মেয়াদেই তার ফলাফল দৃশ্যমান হয়। প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করা হবে যেন জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে। এই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।”  

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী নিয়মিত সব বিষয়ে মনিটরিং করছেন।” জনগণ যাতে সর্বোচ্চ সুফল পেতে পারে সেটা বিবেচনায় নিয়ে নতুন প্রকল্প গ্রহণ করার পরামর্শ দেন তিনি।  

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চলমান ও অননুমোদিত নতুন প্রকল্পসমূহ নিয়ে পর্যালোচনায় অংশ নেন।  

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব মন্ত্রণালয়ের প্রকল্পসমূহ পর্যালোচনা করা হচ্ছে। এই বছরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রকল্প হাতে নিতে হবে। কারণ এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে তা এই সরকারের মেয়াদেই শেষ হবে।” তিনি নতুন প্রকল্প দ্রুততম সময়ে গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।  

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী
ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?