ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ১২:৪৭আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭

ভিয়েতনামে বিধিবহির্ভূতভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১ জুলাই) দূতাবাসপ্রধান শাবাব বিন আহমেদ এক নোটিশে এ তথ্য জানান।

নোটিশে বলা হয়, অনিয়মিত বাংলাদেশিদের নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে সরাসরি সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এ ক্ষেত্রে ভিয়েতনাম ইমিগ্রেশন নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি চিঠি দিয়ে থাকে। ওই চিঠিতে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দিয়ে ইমিগ্রেশন কর্তৃক ইস্যুকৃত এক্সিট পাস সংগ্রহ করে নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া যাবে।

দূতাবাস সব ক্ষেত্রে সরাসরি পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের ভাষ্য, সম্প্রতি দেখা গেছে, কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি দেশে ফেরত পাঠানোর আশ্বাস দিয়ে, এমনকি দূতাবাসের নাম ব্যবহার করেও বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, পাসপোর্ট না থাকলে শুধু প্রয়োজনীয় ট্রাভেল পারমিট (সরকারি ফি ১০ মার্কিন ডলার, যা আর্থিক অবস্থা বিবেচনায় প্রায়ই মওকুফ করা হয়) ইস্যু করা ছাড়া এ বিষয়ে দূতাবাসের অন্য কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রয়োজনীয় জরিমানার অর্থ ভিয়েতনাম সরকারের কোষাগারে সরাসরি জমা দিতে হয়।

এ-সংক্রান্ত যেকোনো প্রতারণার তথ্য উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইল ([email protected]) ঠিকানায় পাঠানোর জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস।

/এসও/ইউএস/
সম্পর্কিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন
বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
বাতাসের পর আল্লাহর অন্যতম বড় নেয়ামত বৃষ্টি, এ বিষয়ে কোরআন কী বলে
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
মরক্কো থেকে হাজারো মানুষের অনুপ্রবেশের চেষ্টা, স্পেনের সীমান্তে নিহত ৯
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
নাসীরুদ্দীন-সারজিসের বিরুদ্ধে মামলার এজাহারে ৪টি আইফোন ছিনতাইয়ের অভিযোগ 
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি