ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৫ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৫

সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল স্কলারশিপ পেয়েছেন নাজমুল। কিন্তু বিদেশ যাত্রা ও শুরুর খরচ জোগাড় করা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। অর্থাভাবে তার বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ হতে চলেছিল, ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই তরুণের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী মো. নাজমুল হাসান। এ সময় তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং এটি একজন তরুণের স্বপ্ন ও মেধার প্রতি আস্থার উজ্জ্বল প্রতিফলন।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০১৯-২০। পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

সম্প্রতি সুইডেনের ইউনিভার্সিটি অব স্কোভডে থেকে উচ্চশিক্ষার জন্য ‘ফুল স্কলারশিপ’ অর্জন করেন এই মেধাবী শিক্ষার্থী। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় বিদেশযাত্রা এবং সেখানে পৌঁছানোর পর প্রাথমিক আবাসনসহ আনুষঙ্গিক ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। চরম সেই সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সহযোগিতা তার স্বপ্নযাত্রায় নতুন আশার সঞ্চার করেছে।

তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামে।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে: জানালেন পররাষ্ট্র সচিব
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত