রাজধানীর সিদ্দিকবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহিদ হোসেন (৩৫) নামে এক রিকসা আরোহীর মৃত্যু হয়েছে।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে জাহিদ হোসেন রিকসায় করে সিদ্দিকবাজারের মূল সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে জাহিদ মারা যান। ডিএমসিএইচ-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত জাহিদের বাসা পুরান ঢাকার গুপিবসাক লেনে। তিনি রাজধানীর উত্তরার একটি দোকানে সেলসম্যানের কাজ করতেন।
জেইউ/ এপিএইচ/








