রাষ্ট্রপতি নির্বাচন

৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৬, ১৪:১৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৪:১৮

হাইকোর্টে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট আবেদন হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার আমার নেই।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের পক্ষ থেকে তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছিল নির্বাচন কমিশনে (ইসি)। 

তাদের মনোনয়নের বিষয়ে আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আজকে মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল। আমরা অলি আহমেদের দুইটা মনোনয়নপত্র পেয়েছিলাম, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা পেয়েছিলাম। অলি আহমেদের মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। কাজেই সেটাই গৃহীত হয়েছে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটা মনোনয়নপত্র, সেটাও যথার্থ পাওয়া গেছে। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড।

তিনিবলেন, আগামী ১৮ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং ২০ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-লিথুয়ানিয়া
তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-লিথুয়ানিয়া
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য
অস্ট্রেলিয়ায় জয়ের পর মিরাজ, ‘এই ম্যাচ কোনোদিন ভুলবো না’
অস্ট্রেলিয়ায় জয়ের পর মিরাজ, ‘এই ম্যাচ কোনোদিন ভুলবো না’
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা