পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৬, ২১:৪১ আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২১:৪৬

ছয় মাসের মাথায় সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে ব্যাপক আলোচনার পর দুজনের কার্য পরিধি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের মাধ্যমে কার্যবণ্টন করা হয়েছে।

এতে দুই প্রতিমন্ত্রীর মধ্যে নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকে দায়িত্ব পালন করে আসা শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে কার্য সম্পাদনে সহায়তা করবেন বলে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীকে তার দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোন বিষয়ে কার্য সম্পাদনে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-১।

আর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আই সি টি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন প্রতিমন্ত্রী-২।

পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা