রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৬, ২২:১৭ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ২২:৫২

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

উপসচিব ড. গোলাম মোরশেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মো. ইউনুস আলীকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী নিয়োগ দেওয়া হলো। 

রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন অথবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

মো. ইউনুস আলী রাষ্ট্রপতির জেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউঝারী (জাফরটলী) গ্রামের মো. তৈয়ব আলী ও মোছা. আফলাতুনের ছেলে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
ঝামেলা ছাড়াই সহজে ও কম সময়ে পাবদা মাছ ভুনা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
শাহজালালে অগ্নিকাণ্ডের একবছর: কতটা বদলালো কার্গো এলাকার নিরাপত্তা
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
নারী হ্যান্ডবলের চার জাতি টুর্নামেন্ট শুরু আজ 
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা