দুর্নীতির মামলায় কাল আদালতে হাজিরা দেবেন খালেদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ১১:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১১:৩৮

খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল রবিবার (১৭ এপ্রিল) আদালতে হাজিরা দেবেন। তার অন্যতম প্রধান আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

গত ৭ এপ্রিল খালেদা জিয়া আদালতে না এসে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ মামলায় এখন পর্যন্ত ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রপক্ষের সব সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে খালেদা জিয়াকে তা পড়ে শোনানো হবে এবং পরে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে। তিনি ইচ্ছে করলে তার পক্ষে সাফাই সাক্ষ্য দিতে পারবেন।

আরও পড়তে পারেন: পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা

এর আগে ৩১ মার্চ বিচারক এ মামলার তিনজনকে আদালতে হাজির থাকতে বলেছিলেন। অপর দুই আসামি হলেন, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান। চার আসামির মধ্যে একজন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

এদিকে একই আদালতে বিচারাধীন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদীর পরবর্তী জেরার দিন ২১ এপ্রিল।

ঢাকার বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির বিচার চলছে।

আরও পড়তে পারেন: ‘দেশে আর্সেনিক ঝুঁকিতে ৮ কোটি মানুষ’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২০১৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন আদালত।

/এসএইচটি/এসটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
জার্মানির সমকামীদের  প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
জার্মানির সমকামীদের প্রাইড হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’