নিম্নমানের কাজ ঠেকাতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২০:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০:৫০

সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে ঠিকাদারদের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থের অপচয় ও জনদুর্ভোগ ঠেকাতে ৩০টি প্রকল্পে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রফিকুল ইসলাম জামাল জানতে চান, সারাদেশে অবকাঠামো উন্নয়নকাজে কিছু ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থের অপচয় ও সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধে আইএমইডি পরিদর্শন করে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে।

জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ করে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ হাজার ১৬৩টি প্রকল্প চলমান রয়েছে।

তিনি জানান, সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হিসেবে আইএমইডি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে। ২০২৫-২৬ অর্থবছরে আইএমইডি ৬৭৭টি চলমান প্রকল্প পরিদর্শন করেছে। এর মধ্যে ৬৪০টি প্রকল্প নিয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে ৪৭টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৭টি প্রকল্প নিয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।

এ ছাড়া, জুলাই ২০২৬ পর্যন্ত ১ হাজার ৮৫টি সমাপ্ত প্রকল্প পরিদর্শন করে ১ হাজার ২৪টি সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।

 ৩০ প্রকল্পে বিভিন্ন সমস্যা

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমইডি পরিদর্শনের সময় অবকাঠামো উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি বা নিম্নমানের কাজ পাওয়া গেলে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, আইএমইডির পরিদর্শনে ৩০টি প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে আইএমইডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন’
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
পুলিশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
মমতার দলের চার জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খোলায় হাইকোর্টের ‘না’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি 
ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন