রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ২২:৫৬আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২২:৫৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জেদ্দায় ২৩তম ওআইসি এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সে (সিএফএম) অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রতিমন্ত্রী এক বিবৃতিতে ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদকে স্বাগত জানান এবং তার মেয়াদে বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

তিনি একইসঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার মামলার সমর্থনে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ট্রাস্ট ফান্ডে অবদান রাখার জন্য ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মুসলিম উম্মাহর স্বার্থ ও কল্যাণকে এগিয়ে নিতে দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার সংস্থা হিসেবে ওআইসির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে। তিনি বিদায়ী মহাসচিবের অবদানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, নতুন মহাসচিব বিগত মেয়াদে অর্জিত ইতিবাচক প্রাতিষ্ঠানিক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে তুলবেন।

ফিলিস্তিনের স্বার্থে বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যেখানে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র শান্তি ও নিরাপত্তায় অবস্থান করবে।

প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্বাচিত করার জন্য তাদের সমর্থনের জন্য ওআইসি সদস্য দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
সর্বশেষ খবর
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন