স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, যে তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ আগস্ট ২০২৬, ১২:৫৮ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৩:০৫

অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারের জন্য আগে একটা ডিক্লারেশন ছিল, টাকার পরিমাণ বেশি ছিল। এটা আমি আজকে রিভাইজ করে দিচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতোমধ্যে কাজে নেমে গিয়েছে, আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। 

তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি। যারা ভারী অস্ত্র উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে, তাদের আমরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। যারা পিস্তল, রিভলভার, শর্টগান—এ জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। 

সালাহউদ্দিন আরও বলেন, এর বাইরে সাউন্ড গ্রেনেড লুন্ঠিত হওয়া, টিয়ার গ্যাস শেল, অন্যান্য যেগুলো অস্ত্র আছে, যেগুলো লুট হয়েছে—এগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দেবে—তাদেরও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা করে পুরস্কৃত করবো।

/এসও/আইএএম/
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা