গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ২০:৪৩আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২০:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর ধরে আন্ডারমাইনিং করার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের নিয়ে এক ধরনের অপসংস্কৃতি চর্চা হচ্ছে, যা দুঃখজনক। গুমের শিকার ব্যক্তিদের বেঁচে থাকা নিয়ে হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আন্ডারমাইনিং করার একটা প্রবণতা আমরা গত দুই বছর দেখছি। এটা অনেকটা অপসংস্কৃতিতে পরিণত হচ্ছে। আমরা অন্তত দয়া করে এই কাজটা না করার জন্য অনুরোধ জানাতে পারি, আহ্বান জানাতে পারি। যাতে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে কেউ আন্ডারমাইন্ড না করে।’

তিনি বলেন, ‘আমি বেঁচে আছি, হুম্মাম বেঁচে আছে, আরমান বেঁচে আছে। আমরা কি জানতাম আমরা বেঁচে থাকবো? বেঁচে থাকাটাকে নিয়ে হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের সংগ্রাম ও তাঁদের পরিবারের দীর্ঘ অপেক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য না করে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, যে তথ্য দিলেই মিলবে ২ লাখ টাকা পুরস্কার
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
কী, কেন, কীভাবেনিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট