‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৬:৪৮

শতভাগ ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালুর পরও সাবরেজিস্ট্রি ও ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না; এমন অভিযোগ বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে বলে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা আহমেদ। তিনি বলেন, এসব দুর্নীতিবাজ তহসিলদারের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা কবে প্রকাশ করা হবে?

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে এ প্রশ্ন করেন তিনি। 

জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘ভূমি মন্ত্রণালয় হতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি জারিকৃত পরিপত্র অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার কার্যক্রম সংক্রান্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার।’

তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগসমূহ নিয়মিতভাবে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অভিযোগ জানানোর ব্যবস্থা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভূমি মন্ত্রণালয় সারা দেশ থেকে ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ অনলাইনে দাখিলের জন্য ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে। এখানে প্রাপ্ত অভিযোগগুলো নিয়মিত নিষ্পত্তি করে অভিযোগকারীকে এসএমএসের মাধ্যমে ফিডব্যাক দেওয়া হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেমের (জিআরএস) মাধ্যমে পাওয়া অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সার্বক্ষণিক হটলাইন ১৬১২২ নম্বরে কল করেও অভিযোগ জানানো যাচ্ছে।’

ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা প্রকাশের বিষয়ে প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ‘দেশের খাসজমি ব্যবস্থাপনায় জেলা প্রশাসকরা দায়িত্বে আছেন। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে খাসজমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং করে থাকেন।’

তিনি বলেন, ‘সরকারি খাসজমির অবৈধ দখল হলে তা দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া এবং দেশের যেকোনো স্থানে খাসজমি অবৈধ দখলের ঘটনা সংঘটিত হলে তা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।’

ভুয়া দলিলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভুয়া দলিল তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের ঘটনা সংঘটিত হলে আইনানুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।’

তবে সংসদ সদস্যের প্রশ্নে ‘ঘুষ ছাড়া ফাইল না নড়ার’ অভিযোগের বিষয়ে কতজন কর্মকর্তা বা তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কী ধরনের শাস্তি দেওয়া হয়েছে এবং খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—জবাবে তার কোনো পরিসংখ্যান বা তালিকা দেওয়া হয়নি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
দেশের ১৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার
সম্পত্তি হস্তান্তর ও মানবাধিকার কমিশন বিল সংশোধনের সুপারিশ
জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বে ১৩তম: সংসদে মন্ত্রী
সর্বশেষ খবর
গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
তরুণদের মাদকমুক্ত রাখতে সৃজনশীল উদ্যোগের আহ্বান মোদির
তরুণদের মাদকমুক্ত রাখতে সৃজনশীল উদ্যোগের আহ্বান মোদির
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু
দেশের ১৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার
দেশের ১৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল