দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ১৫:০১ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৫:০১

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।  

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

আখতার আহমেদ বলেন, এ বছরের ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তাদের নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী, আমাদের বর্তমান ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ৮৭ লক্ষ ৭৭ হাজার ৬৪৩। আমরা আমাদের স্থানীয় সরকার নির্বাচনে এই সংখ্যাটা নিয়েই এগিয়ে যাবো। বিগত হালনাগাদ থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৪০৩।

তিনি আরও বলেন, এতে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৫৫ লক্ষ ১০ হাজার ৬৬৫। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৬ কোটি ৩২ লক্ষ ৬৫ হাজার ৭১১। আর তৃতীয় লিঙ্গ হচ্ছে ১ হাজার ২৬৭।

এই ভোটার তালিকাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, আমার কাছে যতটুকু তথ্য সেই অনুযায়ী, আমাদের ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ ডেট দেওয়া হয়েছিল। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো আসলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সিদ্ধান্তে যদি পরিবর্তন হয় তাহলে আমি আবারও একটা সংখ্যা আপনাদের বলবো। আপাতত এ টুকুই আছে আমার কাছে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, নির্বাচন সম্পর্কে কবে নাগাদ কী হবে, প্রধান নির্বাচন কমিশনার আপনাদের সঙ্গে সঙ্গে বলবেন। কাজেই আমরা ওই অনুযায়ী কাজ করছি।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন স্তরে ভোটটা হবে সেটার ওপরে। এখন তো সেটাই বলেনি, অতএব আপনাকে সঠিকভাবে ভোটকেন্দ্রের সংখ্যাটা আমি বলতে পারছি না।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করে আজ ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন।

আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷  এ ক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা