সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন নির্দেশাবলি অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৬, ২১:৫১ আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২১:৫১

সরকারি কর্মচারীদের জন্য ‘জাতীয় বেতনস্কেল-২০২৬’ অনুমোদনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন নির্দেশাবলি অনুমোদন করেছে সরকার। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ এবং এর সঙ্গে সাযুজ্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬ অনুমোদন করা হয়। নতুন এই বেতন নির্দেশাবলি ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়েছে। জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্রবাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকার সুপারিশ প্রণয়নের জন্য সচিব কমিটি গঠন করেছিল। ওই সচিব কমিটির দাখিল করা প্রতিবেদন মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়।

বিস্তারিত পর্যালোচনার পর সরকারের আর্থিক সক্ষমতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান এবং ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে নতুন বেতনস্কেল অনুমোদন করা হয়।

জাতীয় বেতনস্কেল ২০২৬-এর সঙ্গে সাযুজ্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬ অনুমোদনের ফলে সামরিক ও অসামরিক কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন হওয়া এই বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে হিসাব করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতনস্কেল বাস্তবায়নের আর্থিক সংশ্লেষ ও সামগ্রিক মূল্যস্ফীতির ওপর প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ ও আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে।

নতুন বেতনস্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এ জন্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয়ের পরিমাণ আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে এর সংস্থান রাখা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল কার্যকরের উদ্যোগ
সর্বশেষ খবর
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
রাজধানীতে দু‌র্গোৎস‌বের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক পুলিশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা