নাব্য ঠিক রাখতে ১২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং চলছে: নৌ-মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩

দেশের নদীপথগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে—এমন দাবি নাকচ করে দিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নৌপথ সচল রাখতে বর্তমানে দেশের ১২০০ কিলোমিটার নদীতে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী নৌ-পথের নাব্যতা রক্ষায় সরকারের কার্যক্রম তুলে ধরেন।

মহিলা আসন-৩৯ এর সংসদ সদস্য সাবিকুন নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআইডব্লিউটিএ’র সরাসরি উচ্ছেদ করার আইনি ক্ষমতা নেই। অবৈধ দখলদারদের তালিকা করে স্থানীয় প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। স্থানীয় প্রশাসন লজিস্টিক সাপোর্ট দিলে উচ্ছেদ কার্যক্রমে আরও গতি আসবে।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিং করে সচল রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দরে ১০ মিটার ড্রাফট নিশ্চিত করতে নিয়মিত ড্রেজিং হচ্ছে।

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে বর্তমানে ১২ মিটার ড্রাফট রয়েছে, যা আগামীতে ১৬ মিটারে উন্নীত করতে কার্যক্রম চলছে।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন চৌধুরীর প্রশ্নের জবাবে গোমতী নদী হয়ে ত্রিপুরা সীমান্ত পর্যন্ত নৌ-বন্দর স্থাপনের যৌথ উদ্যোগের বিষয়ে পরে বিস্তারিত খোঁজ নিয়ে সংসদকে জানাবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বশেষ খবর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা