১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তবে এটা সফট ওপেনিং। প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি । এ সময় তিনি আরও জানান, পরবর্তী ৫-৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 

মন্ত্রী বলেন, “থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ।” 

উল্লেখ্য, ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। এই ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ জাপানি সংস্থা জাইকার ঋণ। 

২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হয়। তখন বেবিচক জানিয়েছিল ২০২৪ সালের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
শাহজালালে বিস্ফোরক শনাক্তে বসেছে ২৫ ডিটেক্টর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
সর্বশেষ খবর
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমনি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমনি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ