ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯

দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বর্তমানের ১৫ লাখ মেট্রিক টন থেকে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘প্রকল্পটির অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে চুক্তি হয়েছে।’’

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের নিজস্ব জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘দেশের জ্বালানি নিরাপত্তার সমস্যা শুধু গ্যাসে সীমাবদ্ধ নয়। সরকার দায়িত্ব নেওয়ার পর তরল জ্বালানি, বিশেষ করে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ নিয়েও চাপের মুখে পড়েছিল।’’

এ অভিজ্ঞতার আলোকে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘‘সরকার আশা করছে প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।’’

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ইয়েমেনের হামলা 
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ