ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সহজ করতে চিহ্নিত ৬১টি শুল্কবহির্ভূত বা নন-ট্যারিফ বাধার মধ্যে ৪৮টি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাকি বাধাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

জাহেদ উর রহমান বলেন, শুধু শুল্ক কমানো বা তুলে নেওয়াই আন্তর্জাতিক বাণিজ্য সহজ করার জন্য যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে বিভিন্ন বিধি, মান, অনুমোদন ব্যবস্থা ও প্রশাসনিক প্রক্রিয়ার মতো নন-ট্যারিফ বাধার কারণেও রফতানি বাধাগ্রস্ত হয়।

ইউরোপীয় ইউনিয়নের চিহ্নিত বাধাগুলোর অধিকাংশ সমাধান হওয়াকে বাংলাদেশের রফতানি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সরকার।

বাকি সমস্যাগুলোরও সমাধান হলে ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহিলা ও শিশু বিষয়কমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
হ্যারি-মেগানের নতুন পরিচয় কী, জানালেন রাজা চার্লস
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি রিমান্ডে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ