লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫০

লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের চলমান নানা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নতুন ৪ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল