রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় বাংলাদেশ-রোসাটম বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ লক্ষ্যে প্রকল্পের নির্মাণকাজ ত্বরান্বিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। 

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের সাইডলাইনে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও রোসাটম একমত হয়েছে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন।

এ সময় রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্পে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
টিকিট কেটে জাদুঘরে ঢুকলো দুই চোর, নিয়ে গেলো ২০০ ক্যারেটের হিরের হার
পুরোনো রেলস্টেশন থেকে পাহাড়ি বি অ্যান্ড বি, নরওয়েতে ইতিহাসের মাঝে থাকার সুযোগ
রুপপুরে ৫ হাজার বিদেশি, পরিচালনায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি
সর্বশেষ খবর
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম‍্যান ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
ঘটনার পর ২৪ ঘণ্টা ইতালি পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে: বাঁধন
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
এককেন্দ্রিক বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর