সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, গত সাত মাসে নির্বাচিত বিএনপি সরকার দেশে অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করেছে। তার দাবি, এই সময়ে রাষ্ট্রীয় মদদে কোনও গুম, বিচারবহির্ভূত হত্যা বা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী মত বা রাজনৈতিক মূল্যবোধও হরণ করা হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর পুঞ্জীভূত সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমাদের জানামতে ঘটেনি। স্থানীয় পর্যায়ে বিচ্ছিন্ন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রশাসনিক ভুল হয়ে থাকলে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হচ্ছে।’

জুলাই আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা জনগোষ্ঠীর আন্দোলন ছিল না। শিক্ষার্থী, পোশাক শ্রমিক, রিকশাচালক, প্রবাসী, নারী, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সবার মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল।’

আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান তুলে ধরে মাহ্দী আমিন বলেন, আইনকে জনবান্ধব ও বাস্তবসম্মত করতে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। আইনের অক্ষরের পাশাপাশি এর মানবিক ব্যাখ্যা ও সঠিক প্রয়োগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

তার ভাষ্য, অতীতে সংবিধানের বিভিন্ন ধারার অপব্যাখ্যা করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাই আইন প্রণয়নের পাশাপাশি এর বাস্তব প্রয়োগের ওপরও গুরুত্ব দিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে বর্তমানে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে অশালীন আচরণ বা বক্তব্যের পরও সরকার সর্বোচ্চ সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখছে বলে মন্তব্য করেন মাহ্দী আমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে। তবে দেশের বৃহত্তর স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সাধারণ মানুষ, গণতন্ত্র ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

/এমকে/এম/
সম্পর্কিত
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
সর্বশেষ খবর
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়ালো
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়ালো
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার