‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে তাদের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’’ আইনি বিষয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো— প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।’’

তিনি বলেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র দেওয়া-নেওয়াও চলছে।’’

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে শামা ওবায়েদ বলেন, ‘‘‘রায়টি যেহেতু সদ্য হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে এর আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারত সরকারের কাছ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। এই কার্যক্রম চলমান থাকবে, যতক্ষণ না তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।’’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ট্রাম্পকে ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
কৃষিতে রফতানিমুখী উৎপাদনের ওপর জোর সংসদীয় স্থায়ী কমিটির
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার