পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ২০:৩৯ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২০:৩৯

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতির অনুপস্থিতিতে সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা এবং পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের লক্ষ্যে বিদেশে পাচারকৃত সম্পদ, ব্যবসায়িক স্বার্থ, বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অন্যান্য সম্পদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ণয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট ও বিভিন্ন দেশে বিনিয়োগ তহবিলসহ বিভিন্ন সম্পদের বিষয়ে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম পাচার ও অবৈধ সম্পদ স্থানান্তরসংক্রান্ত মামলার কাজ করছে।

বিদেশে পলায়ন বা সম্পদ স্থানান্তর প্রতিরোধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় ইন্টারপোলে রেড নোটিশের অনুরোধ পাঠানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

পাচার করা অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে কমিটির সদস্য মো. সেলিম রেজা, মো. আব্দুল আজিজ, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ সাম্মী আক্তার, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মাসুদ পারভেজ অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
সর্বশেষ খবর
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা