উচ্ছেদ অভিযানে শেষ সম্বল হারানো বৃদ্ধের পাশে ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ১২:৪২ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৩:০২

মিরপুর-১০ নম্বরে সিটি করপোরেশন কর্তৃক চালানো উচ্ছেদ অভিযান নিজের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম মিল্টন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শেষ সম্বল হারানো সেই বৃদ্ধকে নিজের অফিসে ডেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

জানা যায়, মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান চলাকালে বৃদ্ধের শেষ সম্বল ছোট্ট একটি বাক্স- যার ভেতরে ছিল রিকশা মেরামতের প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি। বাক্সটি অভিযানের সময় নষ্ট হয়ে গেলে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে খুঁজে বের করে তার পাশে দাঁড়ান এবং আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ মানে শুধু অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া নয়- এর আড়ালে থাকা মানুষের কষ্ট ও জীবিকার কথাও মানবিকভাবে বিবেচনা করা জরুরি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো- এটাই তো মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।

এএইচএস/এএস
সম্পর্কিত
ফ্যাসিবাদের দোসররাই মিরপুরে হামলা করেছে, অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
সর্বশেষ খবর
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
একটুখানি হাসিতেই বদলে যেতে পারে দিন
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?