হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২৬, ১৫:০৫ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:২৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যায় গ্রেফতার আসামিদের ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এটা নিয়ে ইস্যু আছে এবং এই ইস্যু লুকানোর কোনও যৌক্তিকতা নেই। সব ইস্যুর সমাধান আছে। এটি একটি ফোরাম যেখানে আমরা আলোচনা করি এবং সমস্যার সমাধান করি। 

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। সেসব নিয়ে আলোচনার জন্য যথাযথ ফোরাম আছে। সেখানে আলোচনা চলমান থাকতে হবে। এই আলোচনার জন্য একটা যথাযথ পরিবেশ প্রয়োজন, যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন। আমার এতে কোন সন্দেহ নেই যে, উভয় দেশ আলোচনা করবে এবং সব ইস্যু এক আলোচনার টেবিলে নিয়ে আসবে। 

তিনি আরও বলেন, শুধু তো ইস্যু একটা না। পানি, বাণিজ্য, ক্রিকেট, খেলাধুলা, সংস্কৃতি, যোগাযোগ ইস্যুও আছে। আমাদের বসতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। গণতন্ত্রে এসব প্রক্রিয়া একটু ধীর গতিতে চলে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রক্রিয়া কখনও থামবে না। প্রক্রিয়াটি চলমান আছে। একটা সমাধান বের করতে হবে এবং একটা সমাধান অবশ্যই আসবে।

/এসও/আইএএম/
সম্পর্কিত
শেখ হাসিনা আসার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী
ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম 
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
হেলমেট ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতা আখতারুজ্জামানের 
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার