বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৫:১৮ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।

প্রধানমন্ত্রীরর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়।

এ ঘটনায় তখনকার বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ উঠে। হত্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
সর্বশেষ খবর
ডিসেম্বরে চূড়ায় উঠবে এল নিনো: ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
ডিসেম্বরে চূড়ায় উঠবে এল নিনো: ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
লিথুনিয়ার সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ চায় বাংলাদেশ
লিথুনিয়ার সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ চায় বাংলাদেশ
রাজধানীতে বৃষ্টি, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ 
রাজধানীতে বৃষ্টি, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ 
মোবাইলফোনে বিয়ে, পরে ইতালি প্রবাসী জানলেন তার ‘স্ত্রী’ আসলে এক তরুণ
মোবাইলফোনে বিয়ে, পরে ইতালি প্রবাসী জানলেন তার ‘স্ত্রী’ আসলে এক তরুণ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে