ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৮:১৩ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৫

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভ সমাবেশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) কোম্পানিটির সঙ্গে বন্দরের কনসেশন চুক্তি সই হয়েছে।

১৫ বছরের জন্য হওয়া চুক্তির বিরোধিতা করে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে সিপিবি, বাসদসহ বেশ কয়েকটি সংগঠন।

বেলা পৌনে ৩টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বলেন, আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।

তিনি আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর—সব ব্যবহার করবে তারা। এর প্রতিবাদ করার জন্যই আজ আমরা এসেছি।

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে ব্যাপক লাঠিপেটা করেছে। এতে আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদ: বিক্ষোভকারী-পুলিশ মুখোমুখি (ফটোস্টোরি) 
ঢাকা দক্ষিণে মাদকের আড্ডার স্থানে হবে খেলার মাঠ
রাজধানীতে নিজ বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
সর্বশেষ খবর
গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা
গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ হাতিয়ে নিয়েছেন অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা
স্যামসাংয়ের রেকর্ড ৮ হাজার কোটি ডলার মুনাফা, নেপথ্যে কী?
স্যামসাংয়ের রেকর্ড ৮ হাজার কোটি ডলার মুনাফা, নেপথ্যে কী?
রেটিনয়েড ব্যবহার করতে না পারলে বয়সের ছাপ কমাতে কী করবেন
রেটিনয়েড ব্যবহার করতে না পারলে বয়সের ছাপ কমাতে কী করবেন
রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 
রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে