‌ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ২০:৪৬ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২০:৪৬

রাজধানীর আগারগাঁওয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পাদন অনুষ্ঠানস্থলে বিভিন্ন সংগঠনের বিক্ষোভে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটির দাবি এ সময় তাদেরও বেশকিছু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের আপত্তি উপেক্ষা করে এ চুক্তি স্বাক্ষরের ভয়াবহ পরিণামের জন্য এ সরকার দায়ী থাকবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে সংগঠনের সদস্য মারজিয়া প্রভার সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার শাসনামলে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সবচয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি অপারেটরদের পরিচালনায় লাভজনক অবস্থায় থাকার পরও বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আরও দ্রুতগতিতে এই চুক্তি সইয়ের উদ্যোগ নেয়।

তখন গণতান্ত্রিক অধিকার কমিটিসহ দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলো এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তখন সরকার পিছিয়ে আসে। পরে নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকার সব বাধা-বিরোধ উপেক্ষা করে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই চুক্তি সই করেছে।

গণতান্ত্রিক অধিকার কমিটি জানায়, ঢাকার আগারগাঁয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি সইয়ের সময় মিলনায়তনের বাইরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে পুলিশের হামলায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন।

সংগঠনটি মনে করে সাম্রাজ্যবাদী দেশগুলোর চাপের কাছে ইতোমধ্যেই সরকার নতি স্বীকার করেছে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা না করা, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা, বন্দরের শ্রমিকদের দাবি ও দেশের সার্বভৌমত্ব হুমকির প্রশ্নকে অগ্রাহ্য করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর—মানুষের মনে এই প্রশ্নের উদ্রেক করেছে যে, সাম্রাজ্যবাদী এসব দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে কি না। সরকার গঠনের ৬ মাসের মধ্যে দেশের স্বার্থ অগ্রাহ্য করে সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ নগ্নভাবে রক্ষা করার এমন নজির আমরা ইতিপূর্বে দেখা যায়নি।

যে সরকারই ক্ষমতায় যাক না কেন, সাম্রাজ্যবাদের সঙ্গে তাদের সম্পর্ক একই রকম। বর্তমানে বিরোধী দলে যারা আছেন, ভবিষ্যতে ক্ষমতায় যাবেন বলে প্রত্যাশা করছেন, তারাও এই প্রশ্নে সরকারের সঙ্গে একমত। গণতান্ত্রিক অধিকার কমিটি, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্র জোটসহ বামপন্থী দলগুলো রাস্তায় দাঁড়িয়েছে। কিন্তু সংসদে কিংবা সংসদের বাইরে তথাকথিত এই বড় দলগুলোর এ বিষয়ে কোনও অবস্থান নেই।

গণতান্ত্রিক অধিকার কমিটি মনে করে, দেশের প্রধান সমুদ্রবন্দর (যা বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করে) বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো বা ‘কৌশলগত সম্পদ মুনাফালোভী গোষ্ঠী বা বিদেশি স্বার্থের কাছে হস্তান্তর করা দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হলো। ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতির জন্য এই সরকার দায়ী থাকবে।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’, ককরোচ পার্টির ‘চপ্পল বিক্ষোভে’ যোগ দিলেন ধ্রুব রাঠি-প্রকাশ রাজ
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
সর্বশেষ খবর
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
শেওড়াপাড়া মেট্রো-স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন
সরকারি ছয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ শীর্ষ কর্মকর্তা কে কোথায় যাচ্ছেন
তিন দেশের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
তিন দেশের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে