রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৬, ০১:৩১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০২:১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক শক্তিশালী বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনায় বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।  

বিস্ফোরণে দুই জন বাংলাদেশি মারা গেছেন। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রে এই তথ্য নিশ্চিৎ করা গেছে। তবে তারা বাংলাদেশি কর্মী নাকি উমরাহ যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১ জন উমরাহ যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন। তারা সবাই বাংলাদেশি। হঠাৎ রিয়াদ বিমানবন্দরের ভবন বিস্ফোরণে কেঁপে উঠে। 

সূত্র বলছে, ব্যালিস্টিক মিসাইলের হামলা করা হয়েছে এবং সেটি সরাসরি বিমানবন্দরের টার্মিনালে আঘাত হানে। এতে ব্যাপক যাত্রী হতাহত হয়। 

সূত্র অনুসারে, মৃতদের মধ্যে দুই জন বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ১১ জন নিখোঁজ আছেন। সংশ্লিষ্টরা ধারনা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

জানা গেছে, উমরাহ যাত্রীরা সবাই ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসা জামিয়া আরাবিয়া রবিউল উলুমের শিক্ষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণের পর মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। নতুন এই ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি টার্মিনাল ৩-এ আঘাত করে, এতে অনেক হতাহত হয়।  

সৌদি কর্মকর্তারা ডাব্লুএসজেকে নিশ্চিত করেছেন যে, রিয়াদের এই হামলা বিমানবন্দরের অন্যতম প্রধান স্থাপনা টার্মিনালে সরাসরি আঘাত হেনেছে। 

উল্লেখ্য, ইতোমধ্যে বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
রিয়াদগামী দুই ফ্লাইট স্থগিত হলো কী কারণে
বিস্ফোরণে আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, আহত বহু
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামের বিরুদ্ধে পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী