আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলাপ হয়। বিশেষ করে আমিরাতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

বৈঠকে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলাপ হয়। বিশেষ করে সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ সৃষ্টি ও দক্ষ শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চায় সরকার: মাহ্দী আমিন
আল্লাহর মেহমানদের ওপর হামলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
সর্বশেষ খবর
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা