গঙ্গা চুক্তি ও পদ্মা ব্যারাজ নিয়ে সংসদীয় কমিটিতে যে আলোচনা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৫২

গঙ্গা চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি নতুন করে চুক্তি নবায়ন করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধনের আশা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে কমিটির পরিদর্শন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র ও আলাই নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ; কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদ সংলগ্ন পোল্ডার পুনর্বাসন এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট সংস্থার মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
সর্বশেষ খবর
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার সাক্ষ্য শেষ করার প্রত‍্যাশা প্রসিকিউশনের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
জনপ্রশাসনের ধীরগতির প্রকল্প অনুসন্ধানের সুপারিশ সংসদীয় কমিটির
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি