প্রধানমন্ত্রীর ভিডিও-বার্তা, যে আহ্বান জানালেন নাগরিকদের প্রতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ২০:৫০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২১:৪৫

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় সপ্তাহে কমপক্ষে দুই দিন আধা ঘণ্টা সময় ব্যয় করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা করুন ও এডিস মশার জন্মস্থান ধ্বংস করুন।

প্রধানমন্ত্রী বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই, একই সঙ্গে আপনাদের সহযোগিতা দরকার এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য। আমরা একসঙ্গে হয়েই ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সবাই একসঙ্গে ১৯৯০ এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সর্বস্তরের একত্রিত হয়ে ২০২৪ সালের অভ্যুত্থানকেও সফল করেছিলাম। অথবা আমরা যদি এতগুলো কাজ পারি, তাহলে কেন দেশের অন্য যেসব সমস্যা আছে, সবাই মিলে যদি একটু করে কন্ট্রিবিউট করি, একটু একটু করে যদি অংশগ্রহণ করি, কেন পারবো না?

তিনি বলেন, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই, সেটি হচ্ছে ডেঙ্গু। পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গিয়েছেন, বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন। যার আপনজনটি হারিয়ে গিয়েছে সেই কষ্টটা বোঝে। কিন্তু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সবাই মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অনেক মানুষকে আমরা সাহায্য করতে পারবো এবং এই আপনজন হারানোর বেদনা থেকে রক্ষা করতে পারবো।

/এমকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা