জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৬, ১৫:২৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:২৪

জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ-খবর নিলেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নজরে আসে প্রধানমন্ত্রীর। অতঃপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার খোঁজ-খবর নিতে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার, সকাল সাড়ে ১১টায় (১৬ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডায় বাজার গলি নামক স্থানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যান।

প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সে দিন ৪৭টি সীসার ছররা গুলি ও দু’টি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে ডান চোখের কোটরে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া– সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
সর্বশেষ খবর
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত, অগ্রগতি ও নতুন বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত, অগ্রগতি ও নতুন বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ
দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন
দুর্গাপূজার নিরাপত্তায় সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য মোতায়েন
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ, কবে উঠবে নিষেধাজ্ঞা?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর