‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৬, ১৩:২০ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:২০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি বিরোধী দল স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দেয়— তা হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারি।’ এ সময় বিরোধী দলকে রাস্তা অবরোধ করে জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি। 

সোমবার (১৯ অক্টোবর) সকালে  রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পরে প্রথম কয়েক দিন খুব দেখলাম, ফজরের নামাজের পরে কারা যেন গিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করছে। কিন্তু এখন আর আমরা সেটি দেখতে পাই না। তবে দেশের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।’ 

উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরের দিন নিজের নির্বাচনি এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরে নিজ নির্বাচনি এলাকার রাস্তা পরিষ্কার করতে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তখন সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে।’ 

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের বক্তব্য থাকতেই পারে। এ নিয়ে ফয়সালা করতেই সরকার ও বিরোধী দলকে জনগণ সংসদে পাঠিয়েছে। জনগণ চায় দেশে শান্তি ও স্থিতিশীলতা।’ রাস্তা অবরোধ করে, বিক্ষোভ করে জনগণের জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস,  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
এমিলিয়ানো মার্টিনেজকে হাসপাতালে দেখে কী বললেন আরেক আর্জেন্টাইন 
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
অ্যাপল গ্লোবাল টেল’র এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি অর্থদণ্ড
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
সালমানের সঙ্গে কাজ করলেই হত্যা, হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
পর্যটন: যেখানে যাচ্ছি, সেখানে বিপদে পড়লে কী হবে?
পর্যটন: যেখানে যাচ্ছি, সেখানে বিপদে পড়লে কী হবে?
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’
পদত্যাগ নিয়ে রাতভর নাটকীয়তার পর সকালে ইশরাকের ‘ইউটার্ন’