সৌদিআরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫২ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়াগত কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন সঠিক হলে তথ্য আদান-প্রদান ও প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও একটি ঘাটতি রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘রিপোর্টে বাংলাদেশের নাম আসছে, বলা হচ্ছে বাংলাদেশি। সেখানে তথ্য এবং তারা যে অপরাধ করেছেন বলে বলা হচ্ছে, সেটার প্রক্রিয়া তো সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী হবে। যদি প্রক্রিয়া মেনে হয়ে থাকে, তাহলে এটি অত্যন্ত জঘন্য অপরাধ। পবিত্র জায়গা, আল্লাহর বাড়ি; মানুষ সেখানে পবিত্র নিয়তে যায়। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘আমরা যদি নিউজ রিপোর্টগুলোকে সঠিক ভেরিফিকেশন হিসেবে ধরি, তাহলে তথ্য আদান-প্রদান এবং প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও একটা গ্যাপ হয়েছে। এ বিষয়ে আমরা একটি ব্যাখ্যা চাইছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা পরিষ্কার, যদি ক্রাইম হয়ে থাকে, তাহলে এর আইন আছে। সৌদি আরবের লোকাল আইন আছে। যিনি সৌদি আরবে যান, তিনি জানেন সেখানে কী ধরনের অপরাধ হলে কী শাস্তি হতে পারে। তাই আমাদের বক্তব্য পরিষ্কার—তথ্য, যোগাযোগ এবং প্রক্রিয়ার জায়গায় যে গ্যাপটি তৈরি হয়েছে, সে বিষয়ে আমরা সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো পাকিস্তান ও মিসর
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বশেষ খবর
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
পূজামণ্ডপের পাশে সন্দেহজনক ঘোরাফেরা, শক মেশিনসহ আটক যুবক
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা-বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান চিফ হুইপের
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ২৪ ঘণ্টায় ডিএমপির ২০১৭ মামলা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ
ককরোচদের ঠেকাতে ‘লাল হিট জনতা পার্টির’ আত্মপ্রকাশ