দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ অক্টোবর ২০২৬, ২১:৫১ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২১:৫১

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (২১ অক্টোবর) রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে।

এ ছাড়া, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

বিমানের জনসংযোগ বিভাগ থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য জানানো হয়েছে।  

অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।

জনসংযোগ বিভাগ জানায়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকার সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ১৩৫, ভোগান্তির শেষ কোথায়
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
১৩৪ ফ্লাইট বাতিল, আটকেপড়া যাত্রী সংখ্যা ২০ হাজার ছাড়ালো
সর্বশেষ খবর
ইউরোপে বিক্ষোভের আঁচ বাংলাদেশের পোশাকশিল্পে, হাতছাড়া হতে পারে ক্রয়াদেশ 
ইউরোপে বিক্ষোভের আঁচ বাংলাদেশের পোশাকশিল্পে, হাতছাড়া হতে পারে ক্রয়াদেশ 
ডেঙ্গুর প্রকোপে চাপে চিকিৎসাসেবা
ডেঙ্গুর প্রকোপে চাপে চিকিৎসাসেবা
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
চীনের শেয়ারবাজারে ২০ শতাংশ ধস, নেপথ্যে ৩ কারণ
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি