গার্মেন্টসে অস্থিরতা ‘ষড়যন্ত্র’ দেখছে সরকার, রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানালেন শ্রমমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ২০:৪২ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২০:৫৪

পোশাক খাতে শ্রমিক অসন্তোষের পেছনে দেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিকদের সঙ্গে সম্পৃক্ত নয়, এমন একটি গোষ্ঠী বিভিন্ন সংগঠনের মাধ্যমে ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। সরকার রাজনৈতিকভাবে তা মোকাবিলা করবে।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পোশাক খাতের অস্থিরতা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং শিল্পকারখানা সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনা। দেশকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক দলের এসব... যারা শ্রমিকের সঙ্গে না, তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে... আপনারা জানেন ফ্যাসিবাদের সেই শক্তি আবার বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত। তো ইনশাল্লাহ, আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করবো।’

বৈঠকে শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার কথাও জানানো হয়।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে।

রাজধানীর মিরপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় সংঘর্ষের সময় দোকান ও যমুনা ব্যাংকের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। দুপুর ২টার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাভারের আশুলিয়ায় শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

/ইউএস/
সম্পর্কিত
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংঘর্ষে রণক্ষেত্র: পুলিশ বক্স-গাড়িতে আগুন-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
ঢাকা উত্তরে বিএনপির আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে যারা
ঢাকা উত্তরে বিএনপির আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে যারা
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি