তিন দিনের মাথায় বদলে গেলো মজুরি বোর্ডের চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১৩:৫১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৫

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বর্তমানে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার (৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, নিম্নতম মজুরি বোর্ডের বর্তমান চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি করা কর্মকর্তাদের অবিলম্বে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) ইসমেত জিহান প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে রবিবার (১ নভেম্বর) বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে পরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
বেলা ১১টায় বসছে মজুরি বোর্ডের সভা
৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের আল্টিমেটাম
সর্বশেষ খবর
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
‘স্যরি’ কেন বললো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন 
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান