ইউপি নির্বাচনের তালিকা যাচাই করে তথ্য পাঠাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ২১:৩৯ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১:৩৯

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া তালিকা যাচাই সাপেক্ষে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যের সঠিকতা যাচাই করে জানাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সরকার বিভাগ হতে পাঠানো তথ্য অনুসারে প্রস্তুত করা হয়েছে। তাই সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কিনা, কিংবা আইনি জটিলতা/সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও বর্তমানে নির্বাচন উপযোগী কোনো ইউনিয়নের নাম তালিকায় বাদ পড়েছে কিনা— তা পুনরায় যাচাই করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, এই অবস্থায় তালিকা যাচাইপূর্বক কোনো সংশোধন (ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনঃবিন্যাস বা অন্যকোনও তথ্য ইত্যাদি) থাকলে তা আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।

আগামী ২১ জানুয়ারি প্রথম দফায় ভোটের মাধ্যমে ইউপি নির্বাচন শুরুর কথা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর হতে পারে তফসিল। এবার পাঁচ ধাপে স্থানীয় এ সরকারের ভোটগ্রহণ করবে ইসি।

দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। চলতি বছর ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে। ইতোমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী এবং ৪২৫টি অস্থায়ীসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ২ হাজার ১৫৯টি, অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। অর্থাৎ মোট ভোটকক্ষ ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

আগামী ২৫ নভেম্বর স্থানীয় নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি, আওয়াজ করা যাবে না: নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না
সর্বশেষ খবর
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি